খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা উপজেলা সদরে অবস্থিত ৫০ শয্যা বিশিস্ট সরকারী হাসপাতালটিতে পাশ্ববর্তি অন্যাান্য হাসপাতালের তুলনায় স্থানীয় অধিবাসিরা অনেক বেশী স্বাস্থ্য সেবা পেয়ে আসছেন বহু পূর্ব থেকেই। কিন্ত হাসপাতালে আধুনীক সব যন্ত্রপাতি ও উন্নত মানের অপারেশন থিয়েটার থাকা সত্বেও অপারেশন চালু না থাকায় জনভোগান্তি চরমে পৌছেছে। বিত্তবানরা প্রাইভেট ক্লিনিকে অপারেশন করতে পারলেও গরীর দুখীরা রয়েছেন চরম দূর্ভোগে। জনগনের কাঙ্খিত স্বাস্থ্য সেবা নিশ্চিত ও অবিলম্বে অপারেশন চালু করতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসি।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রতাব কুমার কাশ্যপী জানান, হাসপাতালে অপারেশন চালু করার একমাত্র প্রতিবন্ধকতা এনেস্থিশিয়া ডাক্তার না থাকা। তালা হাসপাতালে এক সময় এপেন্টিসাইটস, সিজারসহ ছোটখাট অপারেশন করা হতো কিন্ত সরকারী এনেস্থিয়া ডাক্তার ব্যাতিত অপারেশন করায় নানা প্রশ্নর সৃষ্টি হওয়ায় এখন আর হাসপাতালের ডাক্তাররা অপারেশন করতে চান না। তবে তিনি নিজ উদ্যোগে হাসপাতালে এপেন্টিসাইটিস অপারেশন চালু রেখেছেন। ইতোমধ্যে একজন ডাক্তারকে ৬ মাস মেয়াদি প্রশিক্ষনে পাঠানো হয়েছে ইতোমধ্যে ১ মাস হয়ে গেছে ৫ মাস পর তিনি কোর্স সম্পন্ন করে ফিরে এলে ছোটখাট অপারেশন করায় আর কোন আইনগত বাঁধা থাকবেনা। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনর দৃষ্টি আকর্ষণ কবা হলে তিনি বলেন, আমি তালায় যোগদান করেই সবচে জনগুরুত্বপূর্ন এই প্রতিষ্ঠানের দিকে নজর দিয়েছি, ইতোমধ্যে ১০ টি ফ্যানের ব্যাবস্থা করেছি, হাসপাতালের ময়লা আবর্জনা পরিস্কারের জন্য ভ্যান ক্রয় করা হয়েছে, সমস্ত হাসপাতালকে পরিস্কার পরিচ্ছন্নতার আওতায় আনা হয়েছৈ, রোগীদেও যথাযতভাবে খাদ্য সরবরাহের ব্যাবস্থা করা হয়েছে। অপারেশনের মতো জনগুরুত্বপূর্ন বিষয়টিতে সিভিল সার্জন ও স্বাস্থমন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে যথাসম্ভব এই সমস্যা সমাধানের ব্যাবস্থা নেয়া হবে, তবে এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যথাযত উদ্যোগ থাকতে হবে তাহলেই এই সমস্যার দ্রুত সমাধান হবে। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় উপস্থান কওে যথাযত ব্যাবস্থা নেয়া হবে।