মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীর পানি বৃদ্ধির ফলে ও নদী ভাঙ্গনের কারনে চারটি গ্রামের মানুষ ঘরভাঙ্গা দিয়ে ব্যস্থ আছে। এদের জান মালের নিরাপত্তা নাই। কারণ কখন নদীর পানির ছোবলে ঘর বাড়ী ভেঙ্গে বিলীন হয়ে যায়। এই আতংকে আছে অনেকের ঘরবাড়ী সড়ানোর জমি জমা নাই। গ্রাম গুলো হল গয়েশপুর, বক্শিপুর, চরকুসুন্দি এবং আড়পাড়া এই চারটি গ্রামে প্রায় ৪০০ চারশত পরিবার বসবাস করে। এরা নদী ভাঙ্গনে করাল গ্রাসে আতংকে আছে। গয়েশপুর, বক্শিপুর এবং আড়পাড়া কেহ কেহ ট্রলারে ঘরবাড়ী এবং টিনের ছাপড়া নিয়ে ওপার চর কুসুন্দি পাড়ী জমাচ্ছে। আর অনেকের ঘরবাড়ী সরানোর জায়গা না থাকার কারনে আতংকে আছে কখন ঘরবাড়ী ভেঙ্গে যায় এবং জন জীবনের প্রান হানি ঘটে। এই খবর পেয়ে সরজমিনে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু তার ইউনিনের সিনিয়র সহ-সভাপতি এম এ মান্নান মন্নু, মোঃ মিজানুর রহমান বাবলু ৩নং ওয়ার্ডে সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা মোঃ হাফিজুর রহমান এবং পরিষদের ইউপি সদস্যা ফজিলা বেগম ও রেজাউল ইসলাম এবং গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। তাদেরকে সান্তনা দেন এবং বলেন এটা নিয়তির খেলা। প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের ঘরবাড়ী ভাঙ্গছে। তাই আল্লাহর ওপর বিশ্বাস রাখেন। আল্লাহ আপনাদের সাহায্যে করবে। এছাড়া তিনি আরও বলেন আপনাদের সকল আপদ-বিপদে পাশে থাকবো এবং আপনাদের জন্য উধ্বতন কতৃপক্ষে নিকট সাহায্যে সহযোগিতার জন্য দাবি জানাবো। পাশা পাশি তিনি গয়েশপুর ও বকশিপুর এলাকা বাসীর নিয়ে স্কুলের ব্যাপারে মিটিং করে সিদ্ধান্ত নেন এবং বলেন আপনাদের হাই স্কুল যদি নদীতে ভেঙ্গে যায়। তা হলে এপারেই ভাল যে কোন জায়গা দেখে সকলের সিন্ধান্ত মোতাবেক হাই স্কুলটি সরানো হবে। সব শেষে সকলের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা এবং দোয়া করেন। যাতে আমার এলাকার মানুষ নদী ভাঙ্গন থেকে রেহাই পায়।




