× Banner
সর্বশেষ
বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ

মসজিদে ঢুকে ২ জনকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয় একটি মসজিদে ঢুকে হান্নান মোল্লা (২৫) ও মাজাহরুল ইসলাম ওরফে মাকারুল (৪০) নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার রাতে এশার নামাজের শেষে সোনাগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে পশ্চিম পিরোজপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মসজিদে এশার নামাজ শেষে একই এলাকার নেয়ামত উল্লাহর নেতৃত্বে হুমায়ন, জাহাঙ্গীর, আলমগীর, মান্নান, মোক্তারসহ প্রায় ২০/২৫ জনের একটি দল মসজিদের ভেতর প্রবেশ করে মুসল্লিদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা মাকারুল ও হান্নানকে কুপিয়ে জখম করে।

পরে গ্রামবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত হান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. মঞ্জুর কাদের জানান, মসজিদের সামনে হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..