× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেক্স

মধুখালীতে শান্তি পূর্ণ ভোট গ্রহণে কোন অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবে না – জেলা প্রশাসক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
মধুখালীতে শান্তি পূর্ণ ভোট গ্রহণে কোন অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবে না - জেলা প্রশাসক

মধুখালী প্রতিনিধি : মধুখালীতে পঞ্চম ইউািনয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণে অনুষ্ঠানে কোন প্রকার অন্যায়, অনিয়ম, বর্দস্ত করা হবে না মর্মে হুশিয়ারি করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বুধবার মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অংশগ্রহণকারি প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার অধীর কুমার বিশ^াস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান(বিপিএম সেবা)। এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আরা, রিটার্নিং অফিসার রাসেদুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, প্রার্থীদের মধ্যে মো. মতিয়ার রহমান খাঁন, মোল্যা মো. ইসহাক আলী, মোঃ জাকির হোসেন মিয়া, মো. ইউসুফ হোসেন মোল্যা, আঃ রহিম ফকির প্রমুখ।

প্রধান অতিথি অতুল সরকার বলেন নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, এ ব্যাপারে প্রাথমিক ভাবে ইউ.এন.ও এবং ওসিকে খবর দিবেন তারা কাজ না করলে আমাকে এবং এস.পি সাহেবকে বলবেন আমরা ব্যবস্থা নিব। উল্লেখ্য আগামী ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে মধুখালী উপজেলা ৪টি ইউনিয়ন কামারখালী, বাগাট, রায়পুর এবং জাহাপুর এর নির্বাচন অনুষ্ঠিত হবে এই ৩ তারিখ থেকে নির্বাচনী এলাকায় মোটর সাইকেল চালানো বন্ধ আর ৪ তারিখ থেকে অন্যান্য গাড়ী বন্ধ থাকবে এবং ৫ তারিখ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আপনার পছন্দমত প্রার্থীর ভোট দিবেন ও ফলাফল কেন্দ্রে ঘোষনা করা হবে বলে জানা যায়।

 


এ ক্যটাগরির আরো খবর..