× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা

মধুখালী প্রতিনিধি

মধুখালী উপজেলার কামারখালীতে এইচ.এস.সি পরীক্ষা শুরু

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৩০ জুন, ২০২৪
কামারখালীতে এইচ.এস.সি পরীক্ষা

সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে এইচ.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এ বছরে এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল ৫৮৬জন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে জানা যায়, মধুখালী উপজেলার মধুখালী সরকারী আইন উদ্দিন ডিগ্রী কলেজ এবং আড়পাড় কাজী সিরাজুল গালর্স স্কুল এন্ড কলেজ মিলে ৫৭৫জন পরীক্ষার্থী কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন।

এইচ.এস.সি পরীক্ষায় বাংলা ১ম পত্র প্রথম দিনে ৫৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭৫ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। আর অনুপস্থিত ১১জন বলে পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ মারুফা শারমীন জানিয়েছেন। পরীক্ষা কেন্দ্রের হল সুপার ছিলেন এম কলিমুউল্লাহ ।

সাবির্ক সহযোগীতায় ছিলেন প্রভাষক হাফিজুর রহমান সহ আরো অনেকে। পরীক্ষা চলাকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক আহমেদ মধুখালী উপজেলার এইচ.এস.সি কেন্দ্র পরিদর্শণ করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষায় নকলের ব্যাপারে কঠোর অবস্থানে আছি। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানার এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন ও এ.এস.আই সাইফুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..