ভোলায় ৫৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ৫৫ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলা প্রতিনিধি: ভোলা সদর থানায় ৫৫ পিচ ইয়াবা সহ মোঃ আবুল হোসেন (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(১২ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আবুল হোসেন ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি ৯ নং ওয়ার্ড এলাকার মৃত আঃ খালেক সিকদারের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মোঃ নাফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে, ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ আবুল হোসেন নামে এক যুবককে ৫৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।