× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ভোলায় জমির বিরোধ নিয়ে জোড়া খুন

admin
হালনাগাদ: সোমবার, ১৪ মে, ২০১৮

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই এবং তার শ্যালককে কুপিয়ে হত্যা করেছে অপর এক ভাই। রোববার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাপ্তা গ্রামের মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাই মাসুম (৩৫) এবং তার শ্যালক জাহিদ।

পুলিশ রাতেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। তবে ঘটনার মূল আসামি মামুন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদরের বাপ্তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি পরিষদ সংলগ্ন এলাকার মো. মোস্তফা মাস্টারের ছেলে মো. মামুনের (৪৫) সঙ্গে তার ছোট ছেলে মাসুমের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো।

এ বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মামুনের বন্ধু ফিরোজের সঙ্গে মাসুমের হাতাহাতি হয়। এর জের ধরে রোববার রাতে মামুন, তার বন্ধু ফিরোজ, ছেলে শরীফ হোসেন ধারালো অস্ত্র নিয়ে মাসুমকে কুপিয়ে জখম করে। হামলাকারীদের হাত থেকে মাসুমকে উদ্ধার করতে তার শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

এদিকে মাসুম ও জাহিদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মামুন, ফিরোজ, শরীফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাসুম ও জাহিদকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ রাতেই মামুনের বড় ছেলে শরীফ ও ছোট ছেলে আরিফকে গ্রেফতার করেছে। বাকিদের ধরার জন্য পুলিশের অভিযান চলছে বলে জানা তিনি।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বরকত এ তথ্য নিশ্চিত করে জানান, জমির বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি


এ ক্যটাগরির আরো খবর..