× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ভূটান এ্যাম্বাসীর সিডিএ.এ.আই মিঃ কি জাং ওয়াং চুক এর চিলমারী নদী বন্দর পরিদর্শণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি: ভূটান এ্যাম্বাসীর পক্ষথেকে চিলমারী নদী বন্দর পরিদর্শণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভূটানের এ্যাম্বাসীর পক্ষথেকে চিলমারী নদী বন্দর পরিদর্শণ করেন রয়েল ভূটান এ্যাম্বাসীর সিডিএ.এ.আই মিঃ কি জাং ওয়াং চুক ও কাউন্সিলর (ট্রেড) মিঃ ডুমাং।

এসময় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার ‘বি’ সার্কেল মোঃ আল মাহমুদ হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা এমডি আখতারুল ইসলাম ও মোঃ মঞ্জুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূটান এ্যাম্বাসীর কর্মকর্তাগণ জানান, ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভূটান সফরে যান এবং চলতি বছর ভূটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলে বাংলাদেশ ও ভূটানের মধ্যে ১৬টি পণ্য আনা নেয়ার ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বন্দরগুলো পরিদর্শণ করে দেখা হচ্ছে যে, কোন বন্দর থেকে মালামাল আনা নেয়া হবে। ভারতের ধুপড়ী থেকে বাংলাদেশের নারায়ানগঞ্জ বন্দর থেকে ভূটানের মালামালা আনা নেয়া করা হবে বলে তারা জানান। চিলমারী বন্দরের অবকাঠামো নির্মিত হলে চিলমারী নদীবন্দর ব্যবহার করা হবে বলে তারা জানান।


এ ক্যটাগরির আরো খবর..