নিজস্ব প্রতিবেদকঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে কোনো প্রমাণ না পাওয়ায় ৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সুপারিশে সম্প্রতি সনদ বাতিল করে গেজেট জারি করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) ৪৮তম সভায় এ সুপারিশ করা হয়েছিল।
৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল কৃতদের মধ্যে রয়েছেন, ফরিদপুরের সদরপুরের চর ডুবাইল গ্রামের মৃত মো. মমিন উদ্দিনের ছেলে এ গফফার মিয়া (যুদ্ধাহত গেজেট-২৭৪, তারিখ ২২-১২-২০০৩)।
ঝালকাঠী সদরের পিপলিতা গ্রামের সৈয়দ আলী দুয়ারীর ছেলে সুলতান হোসেনের (গেজেট-৩৯৮, তারিখ ১৭-০৪-২০০৫)।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নিমগাছি গ্রামের মৃত আ. হকের ছেলে মো. দেলদার হোসেন (গেজেট-৫১০, তারিখ ২৫-০৮-২০০৫)।
পাবনা সদরের শালগাড়িয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন খাঁনের ছেলে কে এম আশরাফ উজ্জামান (গেজেট নম্বর-২১০৪, তারিখ ২৯-০৪-২০১২)।
বরিশালের আগৈলঝাড়ার চেঙ্গুটিয়া গ্রামের মরহুম মো. আব্দুল হাওলাদারের ছেলে মো. এমএ ছত্তার হাওলাদার (গেজেট নম্বর-৫৬৪৬, তারিখ ১৫-১১-২০১২)।
গাইবান্ধার সাদুল্যাপুর গ্রামের মৃত হৃষিকেশ সাহার ছেলে গণেশ চন্দ্র সাহা (গেজেট-১৬৫০, তারিখ ১৯-০২-২০১৩)।




