ভার্চুয়াল আদালতে শুনানীর তৃতীয় দিনে ১০১৩ আসামির জামিন

ভার্চুয়াল আদালতে শুনানীর তৃতীয় দিনে ১০১৩ আসামির জামিন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সারাদেশের অধস্তন আদালতে ১ হাজার ১৮৩ আবেদনের শুনানি নিয়ে ১ হাজার ১৩ জনকে জামিন দিয়েছেন ভার্চুয়াল আদালত। ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালুর পর তৃতীয় দিনেই এই জামিন মঞ্জুর করা হয়েছে। আগের দিন ১৪৪ জনের জামিন মঞ্জুর করা হয়েছিল। জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

আজ বুধবার (১৩ মে) সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দেশের নিম্ন আদালতে ১ হাজার ১৮৩ ভার্চুয়াল জামিন শুনানিতে ১ হাজার ১৩ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার এ সংখ্যা ছিল ১৪৪ জন।

কোভিড ১৯ মহামারিতে দিনদিন সরকারি ছুটি বৃদ্ধি পাওয়ায় কারাগারে আটক আসামিদের জামিন শুনানিতে অচলাবস্থা দেখা দেয়। এমন পরিস্থিতিতে দেশের নিম্ন আদালতের তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালতে জামিন শুনানির যুগান্তকারী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সুপ্রিমকোর্ট।

ভার্চুয়াল আদালতে শুনানি কোনো দীর্ঘস্থায়ী পদ্ধতি নয়। বর্তমান পরিস্থিতিতে সরকার ঘোষিত ছুটিতে এ ভার্চুয়াল কোর্টে শুনানি করা যাবে। মঙ্গলবার ১২ মে থেকে এ শুনানি শুরু হয়।

শুনানির জন্য বাংলাদেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা এ আদালতে পরিচালনা করছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।