× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ভারতের কর্নাটকে শিবমোগা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
ভয়াবহ বিস্ফোরণ

ভারতের কর্নাটকে শিবমোগা এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কয়েক জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ বলছে স্থানীয় একটি পাথর কোয়ারিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশ কর্মকর্তা অনুরাধা গণমাধ্যমকে বলেছেন, শিবমোগা থেকে ৫-৬ কিলোমিটার দূরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েক জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বোমা বিস্ফোরণ, নাকি অন্য কিছু তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ১৫-২০ কিলোমিটার এলাকায় এর কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুধু তাই নয়, বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকায় রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়েছে।

আতঙ্কে লোকজন রাস্তায় বেরিয়ে আসেন। এমনকি পার্শ্ববর্তী চিকমাগালুর জেলার একাংশে এই কম্পন অনুভূত হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ করে ঘরবাড়ি সব দুলে ওঠে। ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসি।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনও পাথর কোয়ারিতে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। গোটা এলাকা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..