× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

ভারতে ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
ভারতে ভ্যাকসিন প্রদান কর্মসূচি

ভারতের ৩ হাজার ৬টি কেন্দ্রে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী।

এদিন সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি বেশ কিছু হাসপাতালে ভ্যাকসিন কর্মসূচি চলবে। দ্বিতীয় ডোজের দ্বিতীয় সপ্তাহ পর থেকে শরীরে করোনা প্রতিরোধী হয়ে উঠবে মহামারী করোনাভাইরাসের এই প্রতিষেধক। ইতোমধ্যে ভ্যাকসিন কোভিশিল্ডের ৬ দশমিক ৮৯ লাখ ডোজ পৌঁছেছে এবং জাতীয় স্বাস্থ্যসেবায় হেল্পলাইন ১০৭৫ চালু করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। আর এই ভ্যাকসিন প্রদান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শনিবারের আগেই কলকাতার কিছু সরকারি হাসপাতাল ও বেসরকারি কিছু অফিসে পৌঁছে যায় ভ্যাকসিন।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভ্যাকসিনের প্রথম দফায় করোনা হাসপাতালে কাজ করছেন এমন চিকিৎসক এবং স্বাস্থ্য-কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। দ্বিতীয় ধাপে পুলিশ, হোমগার্ড, দমকল কর্মীদের মতো করোনা যোদ্ধারা পাবেন। এরপর তৃতীয় ধাপে প্রশাসনিক স্তরে কর্মরত বিডিও, এসডিও, পঞ্চায়েত সদস্য এবং পৌরসভার কর্মীরা, চতুর্থ ধাপে পঞ্চাশোর্ধ্ব এবং পঞ্চাশের নীচে কোমর্বিডিটি থাকা মানুষ এবং পঞ্চম ধাপে সাধারণ মানুষদের ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..