× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পাচারের শিকার ৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৪ বাংলাদেশি দুইজন পুরুষ একজন নারী ও এক শিশুকে ১৪ থেকে ৭ বছর পরে ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ফেরত আসা নারী পুরুষ ও এক শিশুকে আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসারা হলেন,নড়াইল জেলার কয়রা উপজেলার জয়নাল আবদীন মোল্লার ছেলে তুফান মোল্লা (২৪) পটুয়াখালী জেলার সদর উপজেলার জালাল ফকিরের মেয়ে রুমা আক্তার (২৫) ও রুমা আক্তারের মেয়ে মারিনা(৫) ফেনি জেলার অলিপুর সদর উপজেলার প্রবিতরা রনগান বাছাকের ছেলে সাজীদ কান্তি বাছাক (২৭)।
এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান, ভাল কাজের প্রলোভনে সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা  ভারতে যায়। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।৭ থেকে ১৪ বছর পর দুই দেশের সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে  ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনী সহয়তা চাই দেওয়া হবে বলে জানান এনজিও সংস্থ্যার কর্মকর্তারা


এ ক্যটাগরির আরো খবর..