× Banner
সর্বশেষ
অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

নিউজ ডেক্স

ভারতে করোনা ভাইরাসের অতি সংক্রামক রূপ ‘এক্সই’ সনাক্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
ভারতে করোনা ভাইরাসের অতি সংক্রামক রূপ ‘এক্সই’ সনাক্ত

ভারতে প্রথম সনাক্ত হলো করোনা ভাইরাসের অতি সংক্রামক রূপ ‘এক্সই’। মুম্বাইয়ে এক আক্রান্তের দেহে করোনার নতুন এ রূপটি চিহ্নিত হয়। মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্য দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছিল, করোনা ভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্সই রূপটির উৎপত্তি।

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে করোনা ভাইরাসের এক্সই রূপটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত সে দেশে ৬৩৭টি এক্সই সংক্রমণের ঘটনা নিশ্চিতভাবে চিহ্নিত করা গেছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনা ভাইরাসের নয়া রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান ভাইরাস বিশেষজ্ঞদের একাংশের।

এক্সই-র উপসর্গ কারোর জন্য হালকা হতে পারে আবার কারো জন্য গুরুতরও হতে পারে। একজনের টিকা নেওয়ার সময় এবং আগে করোনা সংক্রমিত হয়ে থাকলে সেখান থেকে অর্জিত প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে কোভিড-১৯ ভাইরাসের লক্ষণ এবং তীব্রতা ব্যক্তি অনুসারে বদল হয়। এক্সই-র কিছু উপসর্গের মধ্যে জ্বর, গলা ব্যথা, গলা খসখসে, কাশি, সর্দি, ত্বকের জ্বালা এবং বিবর্ণতা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদিকে রয়েছে।

বেশ কিছু ক্ষেত্রে সমস্যা গুরুতর হলে অন্যরকমের কিছু উপসর্গ দেখা যায় যেমন, বুক ধড়ফড় করা, কখনও কখনও ভাইরাসটি গুরুতর স্নায়ু রোগের কারণও হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..