এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধি বিদ্যালয়ে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বীরমুক্তিযোদ্ধা ও ভজনপুর প্রতিবন্ধি বিদ্যালয়ের সভাপতি কাজী মাহাবুবর রহমানের সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিক শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানিউল ফেরদৌস, দেবনাগর ইউপি চেয়ারম্যান মোঃ মহসিনুল হক প্রমুখ।