× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

বাণিজ্যিক এলাকায় সব ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Bangladesh-Bank-1.jpg

মহামারী করোনাভাইরাসের চলমান সাধারণ ছুটিতে বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসাথে ব্যাংকগুলোর লেনদেন ও খোলা রাখার সময়ও বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকার ব্যাংকে গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে বিভিন্ন সমুদ্র, স্থল ও বিমান বন্দরের মাধ্যমে আমদানি রপ্তারি কার্যক্রমে সুবিধা প্রদানের লক্ষ্যে এসব এলাকায় ব্যাংকের শাখা/বুথসমূহ স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস্ কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছিল তা বহাল রয়েছে।

এছাড়া চট্টগ্রাম বন্দরে সৃষ্ট পণ্য জট নিরসন ও দ্রুত মাল খালাসের মাধ্যমে অধিকতর সুবিধা দিতে দেশের প্রধান দু’টি বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের শাখার বিষয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা থাকবে। ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।


এ ক্যটাগরির আরো খবর..