× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ব্যাংকে কয়েন না নেওয়ার প্রতিবাদে যশোরে বেকারি মালিকদের মানববন্ধন

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: সরকারি-বেসরকারি কোন ব্যাংকেই একটা, দুই টাকা ও পাঁচ টাকার কয়েন জমা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে যশোরে। বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে যশোর ও খুলনা জেলার বেকারি মালিকরা। এতে বেকারি মালিকরা ছাড়াও অংশ নেন বেকারিগুলোর কর্মচারিরা।

বেকারি মালিক সমিতির নেতারা বলেন, তাদের বেকারিতে উৎপাদিত বেশিরভাগ খাদ্যপণ্যের খুচরামূল্য এক টাকা, দুই টাকা, তিন টাকা ও পাঁচ টাকা। ফলে বাধ্য হয়েই তাদের এসব কয়েন ও খুচরা টাকা লেনদেন করতে হয়। কিন্তু যশোর ও খুলনার কোন ব্যাংকে কয়েন জমা না নেওয়ায় বেকারির মালামাল ক্রয়, শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।

বিষয়টির সুরাহা করতে ২৫ অক্টোবর থেকে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহ রয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। এসব কয়েনের কোন ব্যবস্থা করা না হলে বেকারি বন্ধ করে দেওয়া ছাড়া আর কোন পথ খোলা থাকবে না।


এ ক্যটাগরির আরো খবর..