× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

ব্যবসায়ীদের হয়রানি বেড়েছে

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: এনবিআর ও এফবিসিসিআইয়ের মধ্যে রাজস্ব সংলাপের মূল উদ্দেশ্য পরস্পরের মধ্যে আস্থা বৃদ্ধি করা। কিন্তু  প্রথম রাজস্ব সংলাপের পর ব্যবসায়ীদের হয়রানি করার মাত্রা আরো বেড়েছে, যা দু:খজনক বলেছেন, এফবিবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ‘এনবিআর-এফবিসিসিআই রাজস্ব সংলাপ’ শীর্ষক সংলাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সূচনা বক্তব্যে মাতলুব আহমাদ বলেন, ব্যবসায়ীরা কর দিতে চায়। কিন্ত কর দিতে গিয়ে ব্যবসায়ীরা যে সমস্যায় পড়ে তার কোন সমাধান হয় না। এনবিআর ও এফবিসিসিআইয়ের মধ্যে সংলাপের মাধ্যমে পরস্পরে মধ্যে আস্থা বৃদ্ধি করে হয়রানি কমানো সম্ভব।

তিনি বলেন, একটি মহল আমাদের উদ্যোগকে গ্রহণ না করে বিপরীত আচারণ করছে। এর ফলে রাজস্ব সংলাপের প্রথম আলোচনার পর ব্যবসায়ীদের হয়রানি করার মাত্রা আরো বেড়েছে। অথচ এটা হওয়ার ছিল না।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সভাপতি বলেন, ব্যবসায়ী ও সরকারের মধ্যে বিশ্বাসের ভিত আরো মজবুত করতে হবে। আস্থার জায়গা যদি বৃদ্ধি পায় তাহলেই রাজস্বের পরিমাণ বৃদ্ধি পাবে। এক সময় ব্যবসায়ীদের ভিন্ন ভিন্ন কর খাতা রাখতে হতো। এখন এই অবস্থার পরিবর্তন হয়েছে। তবে সমস্যা হচ্ছে এখনো এক টাকার কর দিতে গিয়ে তিন টাকা হয়রানির স্বীকার হতে হচ্ছে।এটা দূর করা জরুরি।

করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানোর ওপর জোড় দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা কর দিচ্ছে তাদের ওপর করের বোঝা আরো চাপানো হচ্ছে। কিন্তু এনবিআর বা সরকারের উচিৎ করের বোঝা না বাড়িয়ে করে আওতা বাড়ানো। কারণ করের আওতায় না বাড়ালে কোন দিনই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সংলাপে এনবিআরের আয়কর, শুল্ক ও ভ্যাটের সদস্যসহ ব্যবসায়ী নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..