× Banner
সর্বশেষ
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ

মঙ্গলবার পাওয়ার-সোলার আন্তর্জাতিক মেলা শুরু

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: মঙ্গলবার পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল স্টেট ও কনস্ট্রাকশন মেলা শুরু হচ্ছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ মেলা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘পাওয়ার বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেরুন ইসলাম।

তিনি জানান, বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও পরিবহণ, নির্মাণ সরঞ্জাম এবং ভবন নির্মাণ সামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, মেলাটি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সমৃদ্ধি অর্জনের পাশাপাশি সার্বিক শিল্পখাতে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মেহেরুন বলেন, এতে নির্মাণ সামগ্রী, পদ্ধতি এবং সরঞ্জাম শিল্পের একটি চমকপ্রদ প্রদর্শনী হবে। প্রদর্শনীগুলো বিদ্যুৎ ও জ্বালানি শিল্পে একই ছাদের নিচে বিজনেস টু বিজনেস প্লাটফর্ম তৈরি করতে সক্ষম হবে। ফলে অংশগ্রহণকারী দেশগুলোর প্রদর্শকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশে এই খাতকে আরো সমৃদ্ধ করতে পারবে। দেশের ব্যবসায়ীরা অংশদারিত্ব এবং যৌথ উদ্যোগের ভিত্তিতে ব্যবসায়িক সমৃদ্ধি অর্জন করতে পারবেন।

প্রতিদিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। আগ্রহী দর্শনার্থীদের মেলায় যেতে রেজিস্ট্রেশন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..