× Banner
সর্বশেষ
দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বোনাস শেয়ার বিক্রিতে উদ্যোক্তা-পরিচালকদের ২ বছরের নিষেধাজ্ঞা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের বোনাস শেয়ার বিক্রিতে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল সোমবার বিএসইসির ৫৬০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে নতুন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ৫ শতাংশ বা তার অধিক শেয়ারধারকদের ক্ষেত্রে তালিকাভুক্তির পরে ঘোষিত এবং প্রাপ্ত বোনাস শেয়ার প্রসপেক্টাস প্রকাশনার তারিখ হতে দুই বছরের জন্য লক-ইন (বিক্রিতে নিষেধাজ্ঞা) থাকবে বলে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির প্রসপেক্টাস প্রকাশের পরবর্তী তিন বছর উদ্যোক্তা-পরিচালক ও ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারকদের সাধারণ শেয়ার বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা ছিল। তবে তালিকাভুক্তির পর পরই কোনো কোম্পানি বোনাস শেয়ার দিলে বিক্রি করতে পারতেন উদ্যোক্তা-পরিচালকসহ সবাই।

বাজারসংশ্লিষ্টদের মতে, তালিকাভুক্তির প্রথম বছর থেকেই উদ্যোক্তা-পরিচালকদের বোনাস শেয়ার বিক্রির প্রবণতা বন্ধ করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..