পঞ্চগড়ের বোদায় প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত 

পঞ্চগড়ের বোদায় প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট (সোমবার) দুপুরে বোদা পৌর মেয়র ও বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় বোদা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক ও উপদেষ্টা আমির খসরু লাবলু উপস্থিত ছিলেন।

উল্লেখ গত ৮ আগস্ট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমাদের সময় এর পঞ্চগড় জেলা প্রতিনিধি নজরুল ইসলাম সভাপতি ও দেশ টেলিভিশ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান বাবু সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।