ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে সংগঠনের সভাপতি শিমুল দাসের সভাপতিত্বে বলিদাপাড়াস্থ প্রশিক্ষণ হলরুমে ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের প্রি-কাউন্সিল অনুষ্ঠিত হয়। সাভায় বক্তব্য রাখেন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ফিন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না, প্রোগ্রাম কোঅডিনেটর হাফিজুর রহমান, সাবেক ইয়ুথ সভাপতি বশির আহমেদ কাজল, কাজি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষকও সাবেক ইয়ুথ সভাপতি রেজাউল করিম মানিক প্রমুখ।
কমিটিতে জান্নাতুল নাইম সভাপতি ও মোদাচ্ছের হোসেন ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দিবস পাল, সাংগঠনিক সম্পাদক আশিক আরিফিন, অর্থ সম্পাদক মামুন হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বাধীন হোসেন,সাংস্কৃতিক সম্পাদক সুমী আক্তার,নির্বাহী সদস্য সাথী সাহা, সেজুতি, ইয়াকিন, জিতু অধিকারী।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের সদস্যরা ঝিনাইদহের কালীগঞ্জে পড়াশোনার পাশাপাশি সমাজে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এর মধ্যে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, জেএসসি ও পিএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বৃক্ষরোপন কর্মসূচী, মাদক বিরোধী কর্মসূচী, সরকারি বিভিন্ন জাতীয় দিবস পালন, অসহায়,দু:স্থ মানুষের সহযোগিতা, গরীব মেধাবী শিক্ষার্থীদের বই,আর্থিক সহযোগীতাসহ নানা কাজ করে ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছে।


