মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মেহেরপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মেহের আমজাদ,মেহেরপুর (০১-০৩-১৮)ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে মেহেরপুরে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপু প্রেস ক্লাবে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেখ ফরিদ আহমেদ। জেলার মাদকের ভয়াবহতা ও তা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ-পরিদর্শক মোঃ জসিম উদ্দীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপু প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক রফিক-উল আলম, উপদেষ্টা তুহিন আরণ্য,কামারুজ্জামান খান প্রমুখ। জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা প্রেস ব্রিফিংয়ে অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।