× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বোদায় ঝড়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুরা শিখন স্কুলের মাধ্যমে সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদায় ২০১৫ সালের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঝড়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুরা আরডিআরএস বাংলাদেশ কর্তৃক পরিচালিত শিখন স্কুলের মাধ্যমে ২০৮২ জন শিশু অংশগ্রহন করছে।

সবার জন্য প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কর্মসুচী সফল করার লক্ষ্যে বিশ্বের বৃহত্তম বে-সরকারি সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর সাবির্ক সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়নের অথায়র্নে আরডিআরএস বাংলাদেশ এর সহযোগিতায় শিখন শিক্ষা কর্মসুচী পঞ্চগড় জেলার বোদা উপজেলায় নিভৃত পল্লী গ্রামে ঝড়ে পড়া ও অধিকার বঞ্চিত শিশুদেরকে প্রয়োজনীয় শিক্ষা উপকরন, শিক্ষক প্রশিক্ষণ ও স্কুল পরিচালনায় কারিগরী সহায়তা প্রদানের মাধ্যমে মান সম্মত শিক্ষাদান করে যাচ্ছে। সংস্থাটি ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৩৪ টি স্কুলের মাধ্যমে ৩৮৪৭ জন শিক্ষার্থীকে পাঠদান করেছে। এ সব ছাত্র- ছাত্রীরা শিক্ষার মুলধারা আনুষ্ঠানিক শিক্ষায় সম্পৃক্ত হয়ে স্কুল-কলেজে অধ্যয়ন করছে। বর্তমানে ২০১২ ইং সাল থেকে বোদা, দেবীগঞ্জ ও আটোয়ারী উপজেলায় মোট ১৩৪ টি (এনএফপিই-৭৬টি, ইপিই-৫৮টি ও ক্লাব-২৩) শিখন স্কুলের মাধ্যমে ৩৮০৩ জন ঝড়ে পড়া ও অধিকার বঞ্চিত শিশুদেরকে মান সম্মত শিক্ষাদান করে আসচ্ছে।

এ ব্যাপারে আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় সমন্বয়কারী হাসিনা পারভীন বলেন, আরডিআরএস বাংলাদেশ এর শিখন স্কুলের মাধ্যমে লেখাপড়ার সুযোগ পেয়ে পঞ্চগড় জেলার প্রত্যন্ত অঞ্চলে পিছিয়ে পড়া শিশুরা এখন পিএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিখন শিক্ষা কর্মসুচীর টেকনিক্যাল অফিসার সিএম মোঃ মহিদুল ইসলাম এর নিকট এ কর্মসুচী সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আমাদের শিখন শিক্ষা কর্মসুচীকে যথেষ্ট সহযোগিতা প্রদান করছে। বে-সরকারি সংস্থার পাশাপাশি সরকারি সহযোগিতা পেয়ে এই শিখন শিক্ষা কর্মসুচীকে সমাজের সর্বস্তরের মানুষের নিকট পৌছানো সম্ভব হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ শিখন শিক্ষা কর্মসুচীর একজন শিক্ষক বলেন, সকল সুবিধাবঞ্চিত শিশুরা সরকারি স্কুলে লেখাপড়া সুযোগ পায় না তারা আরডিআরএস বাংলাদেশ শিক্ষা কর্মসুচীর শিখন স্কুলে সুযোগ পেয়ে মাতৃস্নেহে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। অপর দিকে পরিবারের কাজের পাশাপাশি শিক্ষিকাগণ মাসিক সম্মানী ভাতা পেয়ে পরিবারের বাড়তি আয়ের যোগান দিতে পারায় পরিবারে এবং সমাজে শিখন স্কুলের শিক্ষিকাগণের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..