বোদা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে পুনরায় সভাপতি সুজা ও সম্পাদক টবি নির্বাচিত 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে পুনরায় সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি নির্বাচিত হয়েছেন।

২৬ নভেম্বর (মঙ্গলবার) বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দুপুরে ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন  রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুুজ্জাান সুজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তারা বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট। সম্মেলনে সাংগঠনিক রির্পোট পেশ করেন উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি।

সম্মেলনের প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ নরুল ইসলাম সুজন। দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সমঝোতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বোদা পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।