× Banner
সর্বশেষ
শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান শিশুর সুপ্ত সম্ভাবনা বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি

বৈশাখের প্রথমদিনে বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

পহেলা বৈশাখের প্রথম দিনেই বরিশালের উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল উৎসবের ঢল। ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছিলেন হাজারো মানুষ।

সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় জমিয়েছিলেন নগরীর বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন, এড্যামস পার্ক, বেলস পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক এবং দপদপিয়া সেতু এলাকায়।

নগরীর ত্রিশ গোডাউনে ঘুরতে আসা বিএম কলেজের ছাত্রী জেসিকা আহম্মেদ জুঁই বলেন, আমরা প্রতি বছর বৈশাখের প্রথমদিন বান্ধীদের নিয়ে ঘুরতে বের হই। এবছরও ঘুরতে বেড়িয়েছি। রূপাতলীর বাসিন্দা এবং সরকারি কর্মচারী জসিম উদ্দিন বলেন, সারাবছর কাজের ব্যস্ততা থাকে।

আজ পরিবারকে সময় দিতে পেরে খুব ভালো লাগছে। বাচ্চারা অনেক মজা করেছে। অন্যান্য বছরের চেয়ে এবার প্রশাসনের নিরাপত্তাও ভালো ছিল। বরিশালে এমন প্রাণবন্ত নববর্ষ উদযাপন অনেকদিন পর দেখা গেছে জানিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী মো. আসাদুজ্জামান বলেন, পহেলা বৈশাখের আনন্দে এদিন যেন পুরো বরিশালই পরিণত হয়েছিল এক বিশাল উৎসব মঞ্চে।


এ ক্যটাগরির আরো খবর..