× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

বেনাপোলে ২৮ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশী পাসপোর্টযাত্রী আটক

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ২৮ হাজার মার্কিন ডলার, ও ক্যামেরাসহ আমির হোসেন (২৫) নামের একজন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক পাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে আটক করা হয়।  আটক আমির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সরিকরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমার্ন্ডিং অফিসার মেজর লিয়াকত আলী জানান, গোপন সংবাদে জানা যায়, একজন বাংলাদেশী পাসপোর্টযাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে আসবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক পাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন বিজিবি‘র টহল দল। পরে আমির হোসেন ভারত থেকে পাসপোর্টের (এই-৪৫৪৮১৬০) মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যাদি সম্পন্ন করে ঘটনাস্থলে এলে বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পায়ের মোজা থেকে ২৮ হাজার মার্কিন ডলার (বাংলাদেশী প্রায় সাড়ে ২২ লাখ),  উন্নতমানের ক্যামেরা উদ্ধার করা হয়। ডলার ও ক্যামেরাসহ আটক মালামালের মূল্য ৩০ লাখ বলে বিজিবি‘র ওই কর্মকর্তা জানান।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..