× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বেনাপোল যশোর প্রতিনিধি

বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
বেনাপোলে ২০০ অসহায় পরিবারের মাঝে সবুরের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা ও শাড়ি বিতরণ করেছেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন।
সোমবার (১৬ মার্চ) সকালে বেনাপোল হাইস্কুল মার্কেটে অবস্থিত সবুর হোসেনের মালিকানাধীন একটি সিএন্ডএফ এজেন্ট অফিসে এসব উপহার বিতরণ করা হয়।
বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের বাসিন্দা রহিমা খাতুন বলেন, “আমরা অত্যন্ত গরিব মানুষ। এই ঈদে নতুন শাড়ি ও সেমাই-চিনি কেনার জন্য নগদ টাকা পেয়ে খুব খুশি হয়েছি।
একই ওয়ার্ডের বাসিন্দা আর্জিনা বেগম বলেন, “সবুরের মতো বিত্তবানরা যদি এগিয়ে আসেন এবং তাদের দানের হাত প্রসারিত করেন, তাহলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ আরও বাড়বে।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেন বলেন, এলাকার গরিব-দুঃখী ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই তার এই সামান্য উদ্যোগ। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও তিনি ২০০ পরিবারের মাঝে ঈদের নতুন শাড়ি এবং সেমাই-চিনি কেনাসহ অন্যান্য খরচের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, এলাকার বিত্তবানরা যদি গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের কথা ভেবে একটু এগিয়ে আসেন এবং তাদের দানের হাত প্রসারিত করেন, তাহলে সবার ঈদ আনন্দমুখর হয়ে উঠবে।


এ ক্যটাগরির আরো খবর..