ভারতে পাচার ৩ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর 

ভারতে পাচার ৩ বাংলাদেশি বেনাপোলে হস্তান্তর 
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১ নারী ও ২ পুরুষ বাংলাদেশিকে বেনাপোল হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত আসা নারী পুরুষ হলেন,ফরিদপুর জেলার সদর উপজেলার জীতেন্দ্রনাথ সরকারের ছেলে রতন চন্দ্র দাস (২৯) কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার মতি শেখের ছেলে আলমগীর হোসেন (২৩) ও তৃষা আক্তার সোনিয়া (৩৪)।
জানা যায়, সীমান্ত পথে দুই বছর আগে ভারতে গিয়েছিল। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে তাদের ঠাই হয়।ফরেন ডেনটোয়েন সন্ধিকপা সেন্টার হোম ভারতীয় মানবাধিকার সংস্থ্যায় । পরে বাংলাদেশ সরকারের সহযোগীতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশের কার্যক্রম শেষে ফেরত আসা বাংলাদেশি নারী ও পুরুষ বেনাপোল চেকপোস্ট থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।
জাস্টিস এন্ড কেয়ার বেনাপোল ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানান,  ফেরত আসা বাংলাদেশি নারী ও পুরুষ যদি পাচারকারীদের সনাক্ত করতে পারে আইনী সহয়তা দেওয়া হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।