মাদারীপুরের ডাসারে মুদি দোকানে চুরি

মাদারীপুরের ডাসারে মুদি দোকানে চুরি
মাদারীপুরের ডাসারে আজাদ স্টোর নামে এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার ডাসার উপজেলার চৌরাস্তায় আজাদ স্টোর থেকে ২ ব্যারেল তৈল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী দোকান মালিক আজাদ শিকদার জানান, ১৪ জুলাই রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই।পরের দিন সকাল বেলা দোকান খুলে দেখি দুই ব্যারেল সয়াবিন তৈল নেই।যার বাজার মুল্য ৫১  হাজার টাকা।চুরির ঘটনার দিন রাতে বাজারে পাহাদার ছিল। তিনি জানান সকালে পাহারাদার কে জিজ্ঞেস হলে, তার কথায় সন্দেহ হয়।এসময় তাৎক্ষণিক বিষয়টি ডাসার থানার পুলিশকে জানান এবং ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ পরিদর্শন করেন।পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরা পর্যালোচনা করে চুরির ঘটনার সাথে জড়িতদের ধরার চেষ্টা করছে।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন,  সঠিক তদন্তের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই চোরকে ধরতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।