× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বেনাপোলে স্কুল ছাত্রী ভারতীয় ট্রাক চাপায় নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট বাস টার্মিনালের সামনে সেনিহা (৭) নামে এক শিশু স্কুল ছাত্রী ভারতীয় ট্রাক চাপায় পিষ্ট হয়ে নির্মমভাবে মৃত্যুবরন করেছে। মঙ্গলবার বেলা ১ টা ৩৫ মিনিটের সময় ডাব্লিউ বি -৩৭ এ-৬৪৮৪ নং ভারতীয় ট্রাক সেনিহা কে চাপা দিলে সে ঘটনাস্থলে মৃত্যুবরন করে।

নিহত সেনিহা বড়আঁচড়া গ্রামের আকতার হোসেনের মেয়ে। সে বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে পড়ত।

এলাকাবাসি জানায় স্কুল ছুটি শেষে সে তার ফফু নাজমার সাথে বাড়ি যাওয়ার সময় ভারতীয় এ ট্রাকটি  আমদানি পন্য আনলোড করে ভারতে ফিরে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতাল অভিমুখে রওনা দেওয়ার সময ঘটনাস্থল থেকে ৫০ গজ দুরে গেলে শিশুটি মৃত্যু বরন করে।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হলে ও হেলপারকে এলাকাবাসি ধরে থানায় সপোর্দ করেছে।

নিহত শিশুর মা আর্তনাত করে বলেন তার মেয়ের পোষ্টমর্টেম সে চায় না । সে তার মেয়ের শরীরে কোন কাটাছেড়া দেখতে চায় না। তিনি অভিযোগ করে বলেন বেনাপোল পোর্ট থানা পুলিশ পোষ্ট মর্টেমের জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার এসআই নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..