× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান

যশোর -১ (শার্শা) আসনে বিএনপি’র দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৩ শে জানুয়ারি  সন্ধ্যা ৭ টার সময়  বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ। সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি আতিকুজ্জামান সনি।
শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক।বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু ।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সহিদুল ইসলাম শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..