বেনাপোলে ফেনসিডিলসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভারত থেকে পাচার হয়ে আসা ৩৫০ বোতল ফেনসিডিলসহ আমজাদ হোসেন (৩৫)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ।

বুধবার (০৭ ন‌ভেম্বর) সকা‌লে বেনা‌পোল পুটখালী সীমান্তের খলশি বাজার থে‌কে তা‌কে আটক করা হয়।

আটক আমজাদ হোসেন যশোর জেলার ঝিকরগাছা থানার শিওরদা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান,গোপন খবর আসে, ভারত থেকে মাদক ব্যবসায়ীরা  বিপুল পরিমান ফেনসিডিল এনে খলশি বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেনসিডিলসহ আমজাদকে আটক করা হয়।
আটক আমজা‌দের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে ব‌লে তি‌নি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।