বেনাপোলে দেড় কেজি হেরোইন ও ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা থেকে ১কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
শনিবার (১৬ নভেম্বর)বেলা ১২টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ মাদকের চালান উদ্ধার করে বলে নিশ্চিত করেন ধান্যখোলা বিজিবি ক্যাম্প ইনচার্জ হাবিলদার আকরাম হোসেন।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দূর্গাপুর গ্রামের আক্তারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির বারান্দা হতে ১কেজি ৮৫০ গ্রাম হেরোইন ও ৭৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কিন্তু আগে থেকে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আর আক্তারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।