নবীন বরণ ও কেমিস্ট্রি ক্লাবের অভিষেক সম্পন্ন

সৌরভ আহমেদ,সিলেট প্রতিনিধিঃ মুরারিচাঁদ কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও কেমিস্ট্রি ক্লাবের অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এম.সি কলেজ রসায়ন বিজ্ঞান বিভাগের আয়োজনে রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় এম.সি কলেজ ক্যাম্পাসে রসায়ন বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অশোক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.সি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সালেহ আহমেদ, এম.সি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক তোতিউর রহমান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান, নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।