× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

বেনাপোলে ট্রাকের চাপায় ব্যবসায়ী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের চাপায় লোকমান হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
১৪ ফেব্রুয়ারী রবিবার ভোর ৪ টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে তিনি মারা যায়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
লোকমান বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে ও   সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি সংবাদ পত্র ও  সাংস্কৃতির সাথেও জড়িত ছিলেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেয়। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে ভোরে তিনি পতিমধ্যে মারা যায়।
সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী লোকমান হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে বেনাপোল পোর্টথানার সহকারী উপপরিদর্শক(এএসআই) আতিয়ার রহমান জানান,  এপর্যন্ত পুলিশে কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ হলে প্রয়েজনীয় ব্যবস্থ্যা গ্রহন করা হবে।।


এ ক্যটাগরির আরো খবর..