স্টাফ রিপোর্টার বেনাপোলঃ অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে স্থলবন্দর বেনাপোল ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কতৃর্ক আয়োজিত ৪টি সংগঠন নক আউট পদ্ধতিতে ফুটবল টুর্নামেন্ট শনিবার বিকালে অনুষ্টিত হয় ৷
শাসরুদ্ধকর উক্ত ফুটবল খেলায় কার্গো শাখা ফুটবল একাদশ কে আত্মঘাতি গোলে ব্যাংক শাখা ফুটবল একাদশ ১-০ গোলে পরাজিত করে ব্যাংক শাখা ফুটবল একাদশ ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। জমজমাট ফুটবল খেলায় চ্যাম্পিয়ন ব্যাংক শাখা ফুটবল দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃমফিজুর রহমান সজন, ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামছুর রহমান ।
রানার আপ কার্গো শাখার খেলোদের হাতে পুরস্কার তুলে দেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, দর্শকের উপস্থিতিতে মুখরিত ফাইনালে ম্যান অব দ্য সিরিজের জন্য মনোনিত হন ব্যাংক শাখার খেলোয়ার আরাফাত সানি ও ম্যান অব দ্য ম্যাচ হন কার্গো শাখা ফুটবল একাদশের খেলোয়ার হেলাল উদ্দীন,তাদের হাতে পুরস্কার তুলে দেন সিএন্ডএফ এজেন্ট মালিক খায়রুজ্জামান মধু ও সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন সভাপতি মুজিবর রহমান, ও সেক্রেটারী মোঃ নাসির।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাসেত আলী মল্লিক, সহকারি রেফারি হিসাবে ছিলেন লালটু ও সেলিম হোসেন। উক্ত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন মালিক মোঃ নাসির উদ্দীন, মোঃ লতিফ, এনামুল হক আনু ,মোঃ শাহাবুদ্দিন , স্থলবন্দর পরিচালক আমিনুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীরা৷