বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার বেনাপোল : মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য ও ৪নং বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।

এসময় সড়ক নিরাপত্তার বিষয়ে আরো গঠনমূলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোকলেছুর রহমান, ম্যানিজিং কমিটির সদস্য তাহাজ্জেল হোসেন, পোর্ট থানার ট্রাফিক সদস্য আব্দুল লতিফ ও সিরাজুল ইসলাম।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্তাজুর রহমান ও হাবিবুর রহমানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আজিজুর রহমান, আহাদুজ্জামান বকুল, শেখ কাজিম উদ্দিন, লক্ষী রানী, উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ স্থানীয় সুধীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।