মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া (খুলনা)।। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া বলেছেন আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়ন,শিক্ষার মান উন্নয়ন, গরীব অসহায়দের পনূর্বাসনসহ দেশের উন্নয়নকল্পে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে একনিষ্টাভাবে দেশের জন্য কাজ করে।বর্তমান সরকার দেশে মাদক নির্মুলের জন্য কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। মাদক বিক্রেতা ও মাদক সেবন কারীদের প্রশ্রয় না দেওয়ার জন্য সকলের প্রতি তিনি আহবান জানান।তিনি আরো বলেন,আপনার সন্তান কোথায় যাচ্ছে কাদের সাথে চলাফেরা করছে তার খোজ-খবর আপনাকে রাখতে হবে। আপনার সন্তান লেখাপড়া ফাকি দিয়ে যাতে খারাপ সংগের সাথে মিশতে না পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের ছেলে-মেয়েরা যাথে মাদকে আসক্ত না হয় সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা সচেতন হলে দেশথেকে মাদক নির্মুল করা সম্ভব হবে।
তিনি মঙ্গলবার (২৫শে সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে গরীর মেধাবীদের উপবৃত্তি প্রদান, ভিক্ষুকদের উপকরন বিতরণ, সামাজিক নিরপত্তা বেষ্টনীর আওতায় উপকার ভোগীদের সাথে মতবিনিময়, শিক্ষার মান উন্নয়নে জন প্রতিনিধি অভিভাবক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন,উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ খুলনা ইশরাত জাহান,উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরীনা দৌলত,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ।
বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও প.প . কর্মকর্তা মারুফ হাসান,কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম,প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃশরিফুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব শুকলাল বৈদ্য, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মাহফুজা খানম ও পরিসংখ্যান কর্মকর্তা জনাব জয়দেব কুমার কর্মকার। ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বুলু, সুরন্জীত কুমার বৈদ্য, প্রতাপ কুমার রায়,হিমাংশু বিশ্বাস, মোস্তফা সরোয়ার,মোস্তফা কামাল খোকন,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী আমিরুল ইসলাম,মোঃইমাম হোসেন, মোঃকামরুজ্জামান,মুকুন্দ কুমার সরকার,শেখ রিহান হোসেন,মোঃ জাহাঙ্গীর আলম,কাজী রেজাউল হোসেন,মোঃ আশানুর রশিদ,মোঃ ফরহাদ হোসেন ও মোঃআবুল হাসানাত।
মতবিনিময় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ও ভিক্ষুকদের ভ্যান গাড়ী প্রদান করেন।





