× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

বেনাপোল ইমিগ্রেশনে একসপ্তাহ ধরে স্ক্যানার মেশিন অচল

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

মোঃমাসুদুর রহমান শেখ বেনাপোল বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে একসপ্তাহ ধরে অচল অবস্থায় পড়ে আছে স্ক্যানার মেশিন। এতে করে পাসপোর্ট যাত্রীদের মাধ্যমে চোরাচালান হওয়ার ব্যপক সুযোগ রয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান।
এদিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে গিয়ে দেখা যায় দুটি স্ক্যানার মেশিনের মধ্যে একটি অচল হয়ে পড়ে আছে। আর একটি যেটি সচল রয়েছে সেটি দিয়েই চলছে ভারতে যাওয়া ও আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ।
ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা জানান, ইমিগ্রেশনের স্ক্যানার মেশিন নষ্ট থাকায় আমাদের ব্যাগেজ তল্লাশির জন্য  দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয়েছে। এতে করে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন জাহান জানান, বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্রে দুটি স্ক্যানার মেশিন দিয়ে ভারতে যাওয়া ও আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ তল্লাশির কাজ করা হয়ে থাকে। এর মধ্যে গত ৫ ফেব্রুয়ারি হঠাৎ করে একটি স্ক্যানার মেশিনের পার্স নষ্ট হয়ে যায়। ফলে ভারতে যাওয়া ও ভারত থেকে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের ব্যাগেজ একটি স্ক্যানার মেশিন দিয়ে তল্লাশি করা হচ্ছে। এছাড়া বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি খুব দ্রুত এ সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..