× Banner
সর্বশেষ
আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী

বেতন নিয়ে রাতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২৫

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ও শ্রমিক মিলে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের দুটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে।

তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। তাঁদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিকদের অভিযোগ, টঙ্গীর বিসিক এলাকার ক্যাপোরী অ্যাপারেলস লিমিটেড ও মেহেরুননেছা নামে দুটি পোশাক কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে কর্তৃপক্ষের কাছে পাওনা বেতন ও বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। অবশেষে বুধবার বিকেলে ওই দুই কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে টঙ্গী-কালীগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের কয়েক সদস্য আহত হন। তখন পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ওসি আরো জানান, এ ঘটনার পর পুলিশের মধ্যস্থতায় রাতেই ওই দুই কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের কার্যক্রম শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..