× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

বৃষ্টিতে ভিজে কানে ধরে মানববন্ধন করল জাবি মাদকবিরোধী জোট

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

সাভার প্রতিনিধিঃ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় সেলিম ওসমানকে গ্রেপ্তার ও জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য দের সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। প্রতিবাদ সমাবেশ একাত্মতা প্রকাশ করেন জাবি প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা, সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়াসহ অন্যরা।

এ সময় প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় লজ্জা প্রকাশ করেন বক্তারা। শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তার ও সংসদ থেকে তাঁকে বহিষ্কারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সেলিম ওসমান সংসদ সদস্য হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সংসদ থেকে সেলিম ওসমানকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করার জন্য স্পিকারের প্রতি এবং দল থেকে বহিষ্কারের জন্য জাতীয় পার্টির প্রতি আহ্বান জানায় মাদকবিরোধী জোট।


এ ক্যটাগরির আরো খবর..