× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

নাগেশ্বরীতে ৬০ বছরের বৃদ্ধ দ্বারা ৭ বছরের শিশু ধর্ষিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার কচাকাটায় ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল­ভের খাষ ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে। পুলিশ ও ধর্ষনের শিকার মেয়েটির পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল ২৮ জানুয়ারি বিকালে শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হবিবর রহমান মেয়েটিকে টাকা দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদীকে জানায়। এসময় মেয়েটি রক্ত ক্ষরণে অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান।
শিশুটির দাদা নুর হোসেন শেখ কচাকাটা থানায় মামলা দ্বায়ের করলে অভিযুক্ত ধর্ষক হবিবর রহমান হবিকে গ্রেপ্তার করে কচাকাটা থানা পুলিশ।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার আল আমিন মাসুদ জানান, শিশুটির শারীরিক অবস্থা এখন ভালো। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন-অর-রশিদ জানান, আজ বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..