× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

কক্সবাজারে ঘরে ঢুকে গুলি করে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shot-dead.jpg

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘরে ঢুকে নেজাম উদ্দিন (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত নেজাম উদ্দিনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলায়  বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নেজাম উদ্দিন ওই এলাকার মৃত শাব্বির আহমদের ছেলে।

নিহতের স্ত্রী শামিনা বেগম জানান, দিবাগত রাত ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও  শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১৪/১৫ জন ঘরে ঢুকে তার স্বামী নেজাম উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে।

শনিবার সকালে পুলিশ  নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী জানায়, ওই এলাকার ইউপি সদস্য ডাকাতি খুনসহ বহু মামলার আসামি জাহাঙ্গীর আলমের সঙ্গে একই এলাকার অটোরিকশাচালক রহিম দাতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

নিহত নেজাম উদ্দিন রহিম দাতের ভাগনী জামাতা। কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন জায়গা জমির বিরোধের ঘটনায় রহিম দাতের পক্ষে থাকতো বলেই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটে।

 এ ব্যাপারে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..