× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়ামাহফিল

Kishori
হালনাগাদ: শনিবার, ১ জুন, ২০১৯

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে ৩০-০৫-২০১৯ রোজ বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব এর আয়োজনে ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সহযোগিতা করেন সাংগঠনিক সম্পাদক রতি কান্ত রায়।ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক ,  দৈনিক সমাজের কন্ঠ কুড়িগ্রাম প্রতিনিধি  আজিজুল হক,  দৈনিক  আমাদের প্রতিদিনের ফুলবাড়ী প্রতিনিধি নুরনবী মিয়া, সাহিত্যিক তমসুর হোসেন, কবি আজিজুল হাকিম মন্ডল, সাহিত্যিক সহকারী অধ্যাপক আব্দুল হানিফ, ফুলবাড়ী অনুশীলন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন স্তরের সূধীজন। ইফতারের ফজিলত বর্ণনা করার পর মোনাজাত পরিচালনা করেন ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ইব্রাহীম খলিল।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রেসক্লাবের সদস্যদের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং একই সাথে আমন্ত্রিত  অতিথিসহ উপস্থিত সবাইকে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন , সবার সুসাস্থ্য কামনা করেন এবং আয়োজনের ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..