× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

নিউজ ডেক্স

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে, প্রেমিকের মা গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০২২
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে, প্রেমিকের মা গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরীকে (১৬) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজহার নামীয় আসামি প্রেমিকের মা কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আমেনা (৪০) প্রেমিক মামুনের মা এবং এজহার নামীয় ৩ নম্বর আসামি।

বুধবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ। তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১২ জুলাই) রাতে ভিকটিমের বড় বোন বাদী হয়ে প্রেমিকসহ তার আরো তিনজন স্বজনকে আসামি করে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদ্রাসার শির্ক্ষার্থী। গত কয়েক বছর ধরে মাদ্রাসায় আসা যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের মামুন (২২)। একপর্যায়ে গত দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সূত্র ধরে নিজের তিন সহযোগীকে নিয়ে গত এক বছর ধরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল মামুন। সবশেষ গত ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে নিয়ে পুনঃরায় ধর্ষণের চেষ্টা করে মামুন।

ওই সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে, মামুন দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি মামুনের পরিবারকে জানালে তারা বিয়ে দিয়ে দেবে দেবে বলে কালক্ষেপণ এবং বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে হুমকি দিতে থাকে।

ওসি আরো জানায়, এ ঘটনায় এজহার নামীয় আসামি প্রেমিকের মা কে গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে বুধবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..