× Banner
সর্বশেষ
চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে -ট্রাম্প পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

বিয়ের প্রথম রাতের পরীক্ষায় পাস করলেই মিলে অভিনন্দন নতুবা তালাক

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

ইউরোপ এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকা ককেশাসে বিয়ের পর বাসর রাতের পরে প্রথম সকালে বিছানার চাদর পরীক্ষা করা হয়, এটা বিয়ের একটি প্রধান প্রচলিত প্রথা।

সব আত্মীয় স্বজন বিছানার চাদরে রক্তের দাগ দেখে নব বিবাতিতা নারীর কুমারীত্বের প্রমাণ করেন। এই পরিক্ষায় পাস করলে তবেই সব পরিবারের সদস্যরা নব দম্পতিকে তাদের বিয়ের জন্য অভিনন্দন জানান।

কারন শুধুমাত্র এই কুমারীত্ব প্রমাণের মাধ্যমেই বিয়ে সম্পন্ন হয়েছে বলে বিবেচনা করা হয়।

এ কারণে ককেশাসের মেয়েদের কাছে বিয়ের রাত অনেকটা রহস্যে ঘেরা ও আতঙ্কিত ও থাকে। যদি চাদরে দাগ না থাকে, তবে তাকে একঘরে হতে হবে। তাকে ত্রুটিযুক্ত বলে তার মা-বাবার বাড়িতেও পাঠিয়ে দেয়া হবে।

শুধু তাই না তাকে তালাকপ্রাপ্ত বলে মনে করা হবে। প্রায়শই এই নারীদের জন্য আরেকটি বিয়ে করা ও কঠিন হয়ে পড়ে।  আর এ কারণে মেয়েটিকে তার নিজ বাড়িতে মা বাবার নানা গঞ্জনা শুনে জীবন কাটিয়ে দিতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ধরণের প্রথাকে নারীদের জন্য অপমানজনক এবং আঘাতমূলক দাবি করে জাতিসংঘ ও  প্রথাগুলো বন্ধের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সংস্থা দাবী করেন,  বিশ্বের বিভিন্ন প্রান্তে অন্তত ২০টি দেশে এসব প্রথা এখনও চলছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এটি কেবল সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় চিন্তাভাবনায় বিদ্যমান। চিকিৎসা বিজ্ঞানে এভাবে নারীর ‘কুমারীত্ব’ প্রমাণ কে অযৌক্তিক বলে বিবেচনা করে। কারন একজন নারী কোন পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন না করলেও তার সতীছেদ্দন হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..