× Banner
সর্বশেষ
বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  দুই বছর ধরে বন্ধ মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ, পালিয়েছে ঠিকাদার মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮

বিয়ে করে ধর্মান্তরিত নুসরাতের মরদেহ বাসার সিলিং থেকে উদ্ধার

Dutta
হালনাগাদ: রবিবার, ১৩ জুন, ২০২১
সুপ্তা মল্লিকের দেহ উদ্ধার

রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) বিকেলে বি-২ নম্বর কোয়ার্টারের বাসার দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মামুন মিল্লাত পলাতক রয়েছেন। স্বামী-স্ত্রী পরিচয়ে মিল্লাত ও নুসরাত সংসদ সচিবালয়ের একটি বাসায় ভাড়া থাকতেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পেয়ে বাসার দরজা ভেঙে নুসরাতের মরদেহ উদ্ধার করে। নিহত নুসরাতের স্বামী মামুন মিল্লাত পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওই কোয়ার্টার সাবলেটে ভাড়া নিয়েছিলেন। তবে পুলিশ নিশ্চিত হয়েছে মামুন মিল্লাত পুলিশের কেউ নন, তিনি প্রতারক। মামুন মিল্লাতের প্ররোচনায় নুসরাত আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মেয়ে নুসরাত পলাতক মামুন মিল্লাতকে বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। সেখানে তিনি জেলা ছাত্রলীগের নেত্রী ছিলেন। নুসরাত ২০১৯ সালে মামুন মিল্লাত নামে ওই যুবককে বিয়ে করেন। ওই সময় মামুন নিজেকে ৩৮তম বিসিএসের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন।

প্রতিবেশীরা বলছেন, নুসরাত ও তার স্বামীর মধ্যে প্রায়ই কলহ হতো। শনিবার সকালেও তারা নুসরাত ও তার স্বামীর ঝগড়া শুনেছেন। তারা প্রায় দিনই তা করতেন। গত তিন মাস ধরে ওই দুইজন সাবলেট ভাড়া নিয়ে থাকছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, নিহত নারীর বাড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায়।

তিনি বলেন, নারীর মরদেহ আমরা বাসাটিতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাই। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..