× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

বিসিএসআইআর কংগ্রেস ২০১৯ এর উদ্বোধন

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত ‘সাইন্স এন্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ বিষয়ক বিসিএসআইআর কংগ্রেস ২০১৯ এর উদ্বোধন করলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি আজ ঢাকায় সাইন্স ল্যাবরেটরি ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন বিসিএসআইআর এর চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ।

উদ্বোধনী ব্যক্তব্যে মন্ত্রী বলেন, ‘সাইন্স এন্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে সর্বত্র সব ধরনের দারিদ্র্য ও ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার ঘটাতে হবে। সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে এবং বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে বলে আশা করছে। এগুলো ছাড়াও ২০৩০ সালের মধ্যে অর্জন করতে হবে

অনুষ্ঠানে কানাডা, চীন, ইন্ডিয়া, ফিনল্যান্ড, কোরিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞবৃন্দ, দেশি-বিদেশি প্রায় দুই শতাধিক বৈজ্ঞানিক, মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ফলে বাংলাদেশে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের এক মিলন মেলার প্লাটফর্ম তৈরি হয়।


এ ক্যটাগরির আরো খবর..