× Banner
সর্বশেষ
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ছাড়িয়েছে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
বিশ্বে করোনায় আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮০ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৮ হাজার। সারাবিশ্বে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৪ এবং সুস্থতার হার ৯৬ ভাগ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮ হাজার ৯১৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১ লাখ  হাজার ৬৬০ জন।

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এ দেশটিতে সুস্থতার হার ৯৫ ভাগ।

সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬২ হাজার ৯৬৫ জন। এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ হাজার ৯১ জন। তবে দেশটিতে সুস্থতার হার ৯৮ ভাগ।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জন। এবং আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন। ব্রাজিলে সুস্থতার হার ৯৬ ভাগ।

করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৯৫ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৫০৭ জন। এ দেশটিতে করোনায় সুস্থতার হার ৮৭ এবং মৃত্যুর হার ১৩ ভাগ।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৭ জন। আর মৃতের সংখ্যা ১৮ হাজার ১৩৫ জন।

সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৮ লাখ ৪৬ হাজার ৯৫ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৪ লাখ ৬৯ হাজার ৮৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৪ লাখ ৫৩ হাজার ৩৩৬ জন)।

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন, মৃত্যু ৪ হাজার ৫৯৩ এবং সুস্থ হয়েছে ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। জনসংখ্যা বিবেচনায় শনাক্তের হার ০.১৯ ভাগ এবং সুস্থতার হার ০.১৪ ভাগ এবং ০.০০২৭ ভাগ।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়।


এ ক্যটাগরির আরো খবর..